• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৮:০৭ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা

১৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:২৯

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগে ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

নুসরাত তাবাসসুম জানান, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করেন। তাঁদের মধ্যে একাধিক বৃদ্ধ রয়েছেন। রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। পরপর তিনটি বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন তাঁরা। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

এ ঘটনায় বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। আগুনে তিনটি ছাগলও মারা যায়। এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নুসরাত তাবাসসুমের অভিযোগ, পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কতামূলক ও হুমকিস্বরূপ একটি পোস্ট দেন। এর পর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর বাড়িতে পরপর বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, এটি পেট্রোল বোমা হামলা। পুরো ঘটনাকে সুপরিকল্পিত হামলা বলে দাবি করেন তিনি।

ঘটনার পর সংসদ সদস্যের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল দিতেও দেখা গেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

সেনবাগে মাদ্রাসার ৩৯ জন মিশকাত ও ৬৮ হাফেজাকে সংবর্ধনা

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। পরে দুপুর ২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষা শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৬:১৯


আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস
আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩০:০৬


পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৩৪

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১৬