• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২৬:৩২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

১৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৪:৩২

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। 
১৪ এপ্রিল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে নয়টায় শ্রীপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় মেলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ঢাক-ঢোলের শব্দ আর বৈশাখী গানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Ad
Ad

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডা. শফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার, সুমাইয়া সুলতানা বন্যা।

Ad

র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতৃবৃন্দসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী মেলার ফিতা কেটে আনন্দঘন পরিবেশে বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বাঙালির কৃষ্টি ও ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। মেলায় স্থানীয় কারুপণ্য ও ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলো সাধারণ দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৩








Follow Us