• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:১৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রংপুরে যুবদল নেতা হত্যা মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

১৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৫:০৩

রংপুরে যুবদল নেতা হত্যা মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর নগরীতে যুবদল নেতা রাকিব হাসানকে (২০) কুপিয়ে হত্যার ঘটনার মামলার এজাহারভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ এপ্রিল মঙ্গলবার তিনজনকেই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগাড়ে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মহানগরের রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া এলাকার মৃত মুসলিমের ছেলে মো. মমিন মিয়া (৪২), ও মমিনের স্ত্রী সুইটি বেগম (৩৫) এবং এইক এলাকার বাদশা মিয়ার ছেলে আ. মজিদ (৩১)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

রংপুর মেট্টোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক রাকিব হাসান হত্যাকাণ্ডের শিকার হন।

এ ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নিহত রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ পূর্বক হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) রাতে পুলিশ অভিযান চালিয়ে নগরীর বৈরাগীপাড়া মাছুয়াপাড়া এলাকা থেকে আ. মজিদকে এবং ওইদিন বিকেলে র‌্যাব-১৩ রংপুরের টিম অভিযান চালিয়ে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর থেকে মমিন মিয়া ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেফতার করে। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন ও তার সহযোগীরা রাকিব হাসানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ছাড়া, ঘটনার আগের দিন মমিনের স্ত্রীর সঙ্গে রাকিবের হাতাহাতির ঘটনা ঘটেছিল বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন হঠাৎ করেই রিকশাযোগে এসে মমিন ও তার দলবল রাকিবের ওপর হামলা চালায়। পরে তাকে গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রাকিবের বাবা আব্দুস সামাদ বলেন, মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২৫ সালের নভেম্বরে রাকিবের পা ভেঙে দেয় মমিন। সে সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে হয় রাকিবকে। ঘটনার আগের দিন বুধবার এক চায়ের দোকানে রাকিব মমিনের উদ্দেশে গালি দিলে মমিনের স্ত্রীর সঙ্গে তর্ক হয়।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

তিনি আরও বলেন, তর্কাতর্কির ঘটনার পরদিন বৃহস্পতিবার স্থানীয় একটি চায়ের দোকানে রাকিবকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতালি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মমিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০