• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৮:৪০ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু

৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৯:০৪

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী মধ্যপাড়া গ্রামে ডাকাত দলের হামলায় আছমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। ডাকাতির সময় বাধা দেওয়ায় বউ শ্বাশুড়ি মারধরের শিকার হয়েছে। লুটপাট করে নেয় নগদ অর্থ, স্বর্ণালংকার।

নিহত আছমা আক্তার (৫৫) সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী মধ্যপাড়া গ্রামের মো. আনিছুর রহমানের স্ত্রী।

Ad
Ad

আনিছুর রহমানের পুত্রবধূ আরিফা আক্তার বলেন, রাত আনুমানিক ২ টার দিকে শ্বাশুড়ির ডাক চিৎকারে ঘুম ভাঙে। দৌড়ে এসে দেখেন ৩/৪ জনের একটি ডাকাত দল বাড়িতে হামলা করে। এসময় বাড়ির ঘরের ভেতরে প্রবেশ করে কয়েকজন। ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি ভয়ভীতি হুমকি দিয়ে আমাকে বেধে ফেলে। শ্বাশুড়ি আছমা আক্তার এসময় হৈচৈ শুরু করলে ডাকাত দলের সদস্যরা তার গলায় গামছা পেঁচিয়ে আঘাত করে খাটের সঙ্গে বেঁধে রাখে। ডাকাত দলের সদস্যরা,পরে আমাদের চোখের সামনে আমাদের টাকা স্বর্ণালংকারসহ সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। ওঁদের মুখ কালো কাপড়ে ডাকা ছিলো। সবার হাতে লম্বা লম্বা চাপাতি ছিল।

Ad

নিহতের ছেলে জানান, কর্মস্থল থেকে সকাল সাতটার দিকে বাড়িতে এসে মায়ের মরদেহ দেখতে পায়। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। পরবর্তীতে স্ত্রী আরিফাকে হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফিরলে সবকিছু জানতে পারি। নিহতের স্বামী আনিছুর রহমান বলেন, স্থানীয় একটি স্কুলে নিরাপত্তার প্রহরী হিসেবে কাজ করেন। সকালে খবর পায় স্ত্রীকে ডাকাত দল মেরে ফেলছে। দৌড়ে এসে দেখি ছেলের বউকে শক্ত করে বেধে রাখছে।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুর জেলা পুলিশ সুপার মো.শরিফ উদ্দিন বলেন, সকল বিষয়কে সামনে রেখে আমরা তদন্ত করছি, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়, তদন্তের মাধ্যমে সকল তথ্য বেরিয়ে আসবে।

জয়দেবপুর থানার পরিদর্শক অপারেশন নয়ন কুমার কর বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:০৩

পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০১



গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩০:৩০


Follow Us