টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ এবং প্যাকেটজাত পণ্যে ওজনের ক্ষেত্রে অনিয়ম পাওয়ায় আদী ইন্দুটি মিষ্টান্ন ভাণ্ডার ও গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনস্বার্থবিরোধী যে কোনো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available