জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)।
২৮ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, কয়েকদিন থেকে তরমুজ পাড়ায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিল একটি মহল। এনিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিলে বিকালে মাটি কাটা বন্ধে অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
এসময় মাটি কাটার বিষয়টি প্রমাণ পাওয়ায় মাটি কাটার সঙ্গে জড়িত থাকা মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সচেতন মহলের দাবি, বকশীগঞ্জের বিভিন্ন গ্রামে ও নদ-নদীর পাশে অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান কার্যক্রম আরও জোরদার করতে হবে।
প্রভাবশালীদের থাবায় ফসলি জমি, নদ-নদী রক্ষায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available