মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলার পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় শিবচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবচর থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার এসআই মুহিদ মোরশেদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবচর থানা এলাকার ডি.সি রোড সংলগ্ন পশু হাসপাতালের সন্নিকটে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন মাদক ব্যবসায়ী।
এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন নারী গ্রেফতার হয় এবং অপর ২ জন মাদক কারবারি পালিয়ে যায়।
গ্রেফতাররা হলেন- আনু বেগম (৬০), স্বামী-জালাল কাজী ও জান্নাত আক্তার (৩৫), স্বামী খোকন বেপারী এরা দুইজন পেশাদার মাদক কারবারি। এছাড়া পালিয়ে যায় জালাল কাজী (৬০), পিতা মৃত মমিন উদ্দিন কাজী, ও খোকন বেপারী (৪০), পিতা. মৃত খালেক বেপারী এ দু'জনও এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেফতার নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার গাঁজা থানা হেফাজতে রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available