রাজশাহী ব্যুরো: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারসহ এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ মার্চ রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে একই দিন ভোররাত ১টা ৪০ মিনিটে গোদাগাড়ী থানাধীন কালিয়াঘাটা দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- মুরশেদ আলী আকাশ (২৫) এবং জয়নব সিফা (২৩)। মুরশেদ আলী গোদাগাড়ী থানার কালিয়াঘাটা দাসপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে। জয়নব সিফা একই গ্রামের প্রবাসী মারুফ আলীর স্ত্রী।
পুলিশ জানায়, অভিযুক্ত দুজন পরস্পরের প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা পরিকল্পনা করে গত ১৩ মার্চ রাত প্রায় ৮টার দিকে আব্দুল মতিন (৫৮) নামের এক ব্যক্তির বাড়িতে চুরি করে। সুযোগ বুঝে তারা বাদীর শয়নকক্ষে থাকা বাক্স ও আলমারি থেকে বিভিন্ন স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী আব্দুল মতিন গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করে এবং চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করে।
পরে গ্রেফতার মুরশেদ আলী আকাশ ও জয়নব সিফাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available