• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ রাত ১০:৫৮:৪৫ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৯:২০

কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

২০ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মামুদপুর এলাকার বাসিন্দা। তার বাবা মো. নাছির উদ্দিন একজন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি)। সাদিজ একজন কলেজছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও নরসিংদী থেকে আসা ১২ সদস্যের একটি পর্যটক দল রোববার কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে আসে। দুপুরে ঘোরাঘুরি শেষে দলের সদস্যরা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। এক পর্যায়ে পানিতে নেমে নিখোঁজ হন সাদিজ।

পরে তার নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই সীতাঘাট মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু
কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৯:২০


আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১১:১৪



২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:৪০


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫