• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৯:৪০ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৬:০৪

পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো বোন। ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই এলাকার রহমত আলীর মেয়ে রাইসা (৪) এবং রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা (৩)।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

আরও পড়ুন

বাঘাইছড়ির মিজোরাম সীমান্তে রহস্যজনক ড্রোন, গুলি ছুড়ল বিজিবি

শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। এ সময় পুকুরপাড় পিচ্ছিল থাকায় দুজনই পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ সময় দুই শিশুকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে মেয়েকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়।

পরে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মাদারীপুরে বিএনপি-আ.লীগের ধাওয়া-পালটাধাওয়া, আহত ৬

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুদের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ  যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩১:০৬





স্বর্ণের দামে বড় লাফ, আবারও ভরি ছাড়াল ২ লাখ
স্বর্ণের দামে বড় লাফ, আবারও ভরি ছাড়াল ২ লাখ
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:০৮:১২

ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ
ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০:৫২