• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:৫৬:১৫ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় উল্টে গেল পিকআপ, আহত ১

২০ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৯:১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় উল্টে গেল পিকআপ, আহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালবাহী একটি পিকআপ ভ্যান বিকল হয়ে পড়ার পর একটি ১০ চাকার লরির ধাক্কায় উল্টে যায় পিকআপটি। এতে একজন আহত হয়েছেন।

২০ এপ্রিল সোমবার সকাল ৯টার দিকে মহাসড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ পিকআপ ভ্যানটির চাকার ড্রাম ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গাড়িটি উল্টে যায়। এতে পিকআপটির চালক আহত হন।

Ad

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন বলেন, ‘পিকআপটির যান্ত্রিক ত্রুটির কারণে এটি সড়কে বিকল হয়ে পড়ে এবং পেছন থেকে লরির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। চালক সামান্য আহত হয়েছেন এবং মালিকপক্ষ গাড়িটি মেরামত করে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছুসময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us