• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:০৫:৩০ (07-Jul-2026)
  • - ৩৩° সে:

সাজেকে চা পান করে অসুস্থ ১২ শ্রমিক

৭ জুলাই ২০২৬ দুপুর ০১:১১:২৯

সাজেকে চা পান করে অসুস্থ ১২ শ্রমিক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির সাজেকে চা-পাতার পরিবর্তে ভুলবশত বিষাক্ত কীটনাশক মিশিয়ে তৈরি করা চা পান করে অন্তত ১২ জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়েছেন।

৬ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাজেক ইউনিয়নের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- লক্ষ্মী ধন চাকমা (১৬), ললেন চাকমা (৩৫), মিমিনা চাকমা (৩০), বিউটি চাকমা (৫), সোনারিকা চাকমা (৪), সমরজিৎ চাকমা (৪০), ছায়া চাকমা (৪২), রাঙ্গা চান চাকমা (৩৫), অরুণ জয় চাকমা (৪৫) ও অরুণ চাকমা (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুম চাষের কাজ শেষে কয়েকজন শ্রমিক চম্পাতলী গ্রামের একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় দোকানের কর্মচারী ভুলবশত চা-পাতার পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত ‘ফুরাডন’ নামের একটি বিষাক্ত কীটনাশক দিয়ে চা তৈরি করেন।

চা পান করার কিছুক্ষণ পরই শ্রমিকদের মধ্যে বমি, মাথা ঘোরা, তীব্র পেটব্যথা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কীভাবে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সাজেকে চা পান করে অসুস্থ ১২ শ্রমিক
সাজেকে চা পান করে অসুস্থ ১২ শ্রমিক
৭ জুলাই ২০২৬ দুপুর ০১:১১:২৯

নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় আহত
নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় আহত
৭ জুলাই ২০২৬ দুপুর ০১:০৫:৪৭

Follow Us