• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:১২:৩৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন

২২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৩৫

রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন

অনলাইন ডেস্ক: রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা রেজাউল করিম (৬০) নিহত হয়েছেন।

২২ জুন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর ২৬নং ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত নিহতের ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। তাদের কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে মুগুর দিয়ে তার বাবার মাথায় সজোরে কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল নিহত হন। এসময় অভিযুক্ত রাকিবুল করিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুল পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন
রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন
২২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৩৫

Follow Us