কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: দায়িত্বে অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি গ্রেফতারের পর সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। এ সময় কালীগঞ্জ থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের একটি সভা চলাকালে দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ততার মধ্যে থানায় জব্দ থাকা কয়েকটি মোটরসাইকেল যথাযথ যাচাই-বাছাই ছাড়াই মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ওসি (তদন্ত) মোফাজ্জল হক বলেন, ঘটনাস্থল ও থানায় একযোগে একাধিক কার্যক্রম চলায় ব্যস্ততার কারণে মোটরসাইকেলগুলোর মালিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ অবহেলার কারণেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে এসআই নাজমুল হোসেন বলেন, শুক্রবার সারাদিন শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি তাহেরকে নিয়ে আলামত উদ্ধারে অভিযানে ব্যস্ত ছিলেন তারা। রাতে তার দায়িত্ব না থাকলেও সিভিল পোশাকে থানার ভেতরে অবস্থানের অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসি (তদন্ত) ও সেকেন্ড অফিসারকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available