• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ১২:৫৩:৩৯ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান

ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওর ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে।১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।তিনি জানান, বিষয়টি তদন্তে ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা রয়েছেন। কমিটির সদস্যরাই রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে রাকিবুল হাসানের নামে এক ব্যক্তির বক্তব্য প্রচার করা হয়। সেখানে রাস্তায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের দুর্বল অবস্থান, ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশের ভূমিকা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যায়।ওই অডিওতে পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায়।তবে ভাইরাল হওয়া অডিওটির সত্যতা এবং সেটিতে থাকা বক্তব্যের সঙ্গে রাকিবুল হাসানের সংশ্লিষ্টতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।এর আগে অডিওটি ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়।সূত্র: ঢাকা পোস্ট