• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৩৮:৩৮ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৫ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪৭:৩৭

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরহাদুজ্জামান ফুটা নামের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ আগস্ট শুক্রবার মধ্যরাতে পৌর এলাকার চালাকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বকশীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন।

জানা গেছে, বকশীগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চালাক পাড়া এলাকা থেকে আওয়ামী লীগ নেতা ফরহাদুজ্জামান ফুটাকে গ্রেফতার করা হয়। তিনি ২০২৫ সালে বকশীগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতা মামলার এজাহার নামীয় আসামি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গ্রেফতার ফরহাদুজ্জামান ফুটাকে ১৫ আগস্ট শনিবার জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৭:২৩


বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ মুখ
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ মুখ
১৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৪৬:৪৪