রংপুর ব্যুরো: উত্তরের জেলা রংপুরে আলু চাষে দিশেহারা কৃষক। মাঠে আলুর বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের মাঝে।
বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। যা আলু বিক্রি করে কৃষাণ-কৃষাণীদের কাদের হাজুরায় মিলছে না। আর ২ কেজি আলু বিক্রি করে খেতে হয় এক কাপ চা। গত বছরের লোকসানের ক্ষত শুকাতে না শুকাতে আবারো নতুন করে ঋণের বোঝা কৃষকদের মাথায়। আলুর চাষ করে অনিশ্চয়তা মুখে কৃষক।


সরজমিনে গিয়ে জানা যায়, আলুর ফসলে বিঘা প্রতি খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। বর্তমানে এক বিঘা জমির আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। এরমধ্যে কৃষাণ-কিষাণীর কামলার ব্যয় ৫ হাজার টাকা। এক বিঘা জমিতে আলু বিক্রির টাকা উঠে আসে ১২ থেকে ১৫ হাজার যা বিঘা প্রতি কৃষকদের লোকসান গুনতে হয় ৫০ থেকে ৫৫ হাজার টাকা।

রংপুরে তারাগঞ্জ উপজেলার কৃষক আব্দুর রহিম মুখে মুখে ক্লান্তির ছাপ আর বুক ভরা হতাশা, কারণ গত বছরের দামের তুলনায় এবার আরও নিমজ্জিত আলুর বাজার। গত বছরের আলুর বাজারে ধোঁয়াসা কাটতে না কাটতে এবারও আলু নিয়ে অনিশ্চয়তায় পরেছেন তিনি। দুই কেজি আলু বিক্রি করে মিলে এক কাপ চা। আলু বিক্রি করে উঠছে না কৃষাণ-কৃষাণীদের দিনহাজুরা। চরম অনিশ্চয়তার মাঝে দিন কাটছে তার।
আলুর দাম কমে যাওয়া লোকসানের মুখে শুধু কৃষক নয় বরং বিপাকে পড়েছে কৃষাণ-কৃষাণীরা। গত বছর তাদের দিন হাজুরার দামের চেয়ে কমেছে ৫০ টাকা। দিনশেষে এখন পাচ্ছেন ২৫০ টাকা। যা চাল ডাল তেল কিনতে হিমশিম যেমন খাচ্ছে অন্যদিকে সন্তানদের পড়ালেখার খরচ জোগাতে না পারায় থমকে যাচ্ছে শিশুদের পাঠদান। তাই আলুর দাম বৃদ্ধিসহ উত্তরের জেলাগুলোতে কলকারখানা তৈরি দাবি কিষাণ-কিষাণীদের।
রংপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেন, এ বছর আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৫০ হেক্টর। গত বছরে ছিল ৬৬ হাজার ২শ’ ৮০ হেক্টর। যা গত বছরের তুলনায় উৎপাদন কমেছে ১৩ হাজার হেক্টর। বর্তমানে আলুর দাম কিছুটা কম হলেও ইনপুট শুরু হলে আলুর দাম বৃদ্ধি পাবে।
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সার, ওষুধের দাম কমিয়ে ধান চালের মত সরকারি পদ্ধতিতে আলুর দাম নির্ধারণ করার দাবি রংপুরের কৃষকদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available