• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০০:০৬ (23-Jul-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ: প্রথম ধাপে আড়াই হাজার চারা রোপণ

২৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৭

লক্ষ্মীপুরে জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ: প্রথম ধাপে আড়াই হাজার চারা রোপণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি সচেতনতা গড়ে তুলতে লক্ষ্মীপুর জেলায় প্রথম ধাপে আড়াই হাজার বৃক্ষ রোপণ করেছে জেলা ছাত্রদল।

২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি।

এ সময় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের প্রাতিষ্ঠানিক জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; পরিবেশ ও সমাজের প্রতিও তাদের সমান দায়বদ্ধ হতে হবে। বৈশ্বিক উষ্ণায়নের এই সময়ে বৃক্ষরোপণ একটি অত্যন্ত মহৎ ও সময়োপযোগী পদক্ষেপ। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে।’

আয়োজকরা জানান, প্রাথমিক ধাপে লক্ষ্মীপুর সরকারি কলেজ, কফিল উদ্দিন ডিগ্রি কলেজ, দালাল বাজার ডিগ্রি কলেজ, ভবানীগঞ্জ কলেজ, রামগতি সরকারি কলেজ ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকাশ্য স্থানে ফলজ, বনজ এবং ফুলজ গাছের চারা রোপণ করা হয়েছে।

এসময় শুধু বৃক্ষরোপণ করলেই উদ্দেশ্য সফল হবে না; প্রতিটি চারা গাছকে বাঁচিয়ে রাখা এবং সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার দায়িত্বও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নেয়ার আহ্বান জানান আয়োজকরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us