নাটোর প্রতিনিধি: মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশকে সহযোগিতার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
১৩ সেপ্টেম্বর রোববার নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।
সভায় মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের একার নয়। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোথাও মাদক, সন্ত্রাস বা উগ্রবাদের কোনো তৎপরতা দেখা গেলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available