• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ রাত ১১:৪৯:০৮ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

দখল-দূষণমুক্ত করার দাবিতে ব্রহ্মপুত্র পরিদর্শন

২৯ আগস্ট ২০২৬ রাত ০৮:৫৩:২৮

দখল-দূষণমুক্ত করার দাবিতে ব্রহ্মপুত্র পরিদর্শন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দখল-দূষণমুক্ত করে নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ পরিদর্শন করেছেন পরিবেশবিদ, নদী গবেষক, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

২৯ আগস্ট শনিবার সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ রাজঘাট থেকে নৌযানে করে পরিদর্শন শুরু হয়। পরে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়ন হয়ে বন্দর উপজেলার সাব্দী এলাকা পর্যন্ত নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকালে নদীর নাব্যতা, পানির প্রবাহ, তীরবর্তী পরিবেশ, জীববৈচিত্র্য ও নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা পর্যবেক্ষণ করা হয়।

বাংলাদেশ নদী ফাউন্ডেশন, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে।

বক্তারা বলেন, ব্রহ্মপুত্রকে বাঁচাতে অবৈধ দখল ও দূষণ বন্ধ, নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রয়োজনীয় স্থানে বৈজ্ঞানিকভাবে খনন করতে হবে। শুধু আলোচনা নয়, নদী রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, পরিবেশ সংগঠন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির। এ ছাড়া নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, উদ্বোধক তাপশ কর্মকার ও শিপন সরকার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক ইয়ামিন ভূইয়া, ফজলুল হক ভূইয়া, মান্নান ভূইয়া, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, বেলাল হোসেন, মোসলেহ উদ্দীন, খাইরুল কবির লাল ও তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৫৮