জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এসব রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বা পাড়া গ্রামে স্বামী আনোয়ার হোসেনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয় ইসমতারা বেগমের।
যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতন করা হতো ইসমতারা বেগমকে। যৌতুকের কারণেই তাকে হত্যা করে স্বামী আনোয়ার হোসেন।
এঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১৩ বছর ৭ মাস পর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।
মামলার রায়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড প্রদানসহ ৫ লাখ টাকা জরিমানা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available