• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৫২:১৫ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

সুবর্ণচরে নবনির্বাচিত এমপির সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

৫ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৬:০২

সুবর্ণচরে নবনির্বাচিত এমপির সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহানের সঙ্গে সুবর্ণচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ বুধবার বিকেলে উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

Ad
Ad

প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান বলেন, ‘উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রশাসনের সকল কর্মকর্তার সঙ্গে যৌথভাবে কাজ করলে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।’

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হাঁসের মাংসের যত উপকারিতা
হাঁসের মাংসের যত উপকারিতা
৫ মার্চ ২০২৬ সকাল ১০:০৫:২২


Follow Us