• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৭:৪০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কুবি শিক্ষার্থীদের উপর হামলার, কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

৫ মার্চ ২০২৬ সকাল ১১:১৮:১৮

কুবি শিক্ষার্থীদের উপর হামলার, কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

কুবি প্রতিনিধি: কুমিল্লা শহরে কিশোর গ্যাংয়ের সদস্য কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( কুবি) শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইসফাত ভুঁইয়া, ইরফান চৌধুরী সাদিক ও কাজী অনিত।

৪ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হোসাইন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সায়েদ হাসান কুমিল্লা শহরের ধর্মসাগর পাড় এলাকা দিয়ে হাঁটার সময় শপিং ব্যাগের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা বাগ্‌বিতণ্ডা শুরু করে। একপর্যায়ে তারা উক্ত শিক্ষার্থীদের মারধর করে প্রাণনাশের হুমকি দেয় এবং গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

এসময় ফৌজদারি এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস দেখা যায়। তখন বাস থেকে শিক্ষার্থীরা নেমে তাদেরকে উদ্ধার করতে গেলে আবারও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে শিক্ষার্থীদের উপর। এতে আহত হন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান শিপন।

পরবর্তীতে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে প্রক্টর অফিসে নিয়ে আসে শিক্ষার্থীরা। সেখান থেকে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. হোসাইন বলেন, 'আমি ছোট বোনের জন্য শপিং করে ফিরছিলাম তখন আমার শপিং ব্যাগ নাকি কার গায়ে লাগছে। এটা নিয়া এক ছেলে আমাকে মেরেছে। এরপর আমাকে এবং আমার বন্ধুকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো। সেসময় বিশ্ববিদ্যালয়ের বাস দেখে আমার বন্ধু গাড়ি থেকে নেমে গিয়ে বাস থেকে শিক্ষার্থীদের ডেকে নিয়ে আসে। তারা আসার পরেও ছিনতাইকারীরা পাঁচ-ছয়জন চলে আসে এবং তাদের হাতে দা এবং ছুরি ছিল। আমরা সংখ্যায় বেশি থাকাতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।'

আরও পড়ুন

ঢাবি শিক্ষার্থী নাবিলাকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে

আতিকুর রহমান শিপন বলেন, 'আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইকে মারার কারণে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর আমি তাদের বাধা দিতে গেলে, এক ছেলে আমাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আমার হাত কেটে যায়। তারপর আমরা তাদের তিনজনকে ক্যাম্পাসে নিয়ে আসি।'

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, 'আমাদের শিক্ষার্থীদের উপর কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা করেছে। শিক্ষার্থীরা তাদেরকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে পুলিশে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে।'

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন তারা।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২