• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩১:০৮ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: গ্রেফতার ৫, লুটের মালামাল উদ্ধার

২৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:০৩

প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: গ্রেফতার ৫, লুটের মালামাল উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ ও রুপার গহনা, নগদ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর রোববার বিকেলে এক্সপ্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বন্দর থানার সোনাচড়া এলাকার মতি মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওরফে আলী হোসেন (৩২), সোনাচড়া ১ নম্বর ঢাকেশ্বরী এলাকার ফজলুল হকের ছেলে মো. মিজান (২৬), উত্তর লক্ষণখোলা এলাকার মোশাররফ হোসেনের ছেলে মো. অনিক (২২), মুন্সিগঞ্জ সদর থানার শোলারচর এলাকার মৃত আব্দুল মতিন বেপারীর ছেলে সুমন বেপারী (৩৮) এবং বন্দর থানার সোনাচড়া ২৬ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে রাজু আহমেদ (২৪)।

পুলিশ সুপার জানান, গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বন্দর থানাধীন সোনাচড়া এলাকার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে ৭ থেকে ৮ জনের একটি দল দোকানে ঢুকে উপস্থিত ব্যক্তিদের জিম্মি করে স্বর্ণালংকার, রুপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২৬ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন ডাকাতির সময় সরাসরি দোকানে অংশ নেয় এবং দুজন বাইরে অবস্থান করে সহযোগিতা করে।

পুলিশ জানায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে একটি মামলা মিজানের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় তিনটি, অনিকের বিরুদ্ধে একটি এবং রাজু আহমেদের বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযানে তাদের কাছ থেকে ১৩ হাজার ৭০০ টাকা, ১২ ভরি রুপা, তিন জোড়া নুপুর, দুটি চুরি, পাঁচটি আংটি, স্বর্ণ ও রুপার প্রলেপ দেওয়া দুটি বালা (চুড়ি) এবং একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতিতে ব্যবহৃত ১৮ ইঞ্চি ও ১২ ইঞ্চি লম্বা দুটি ছুরি এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে ডাকাতির সময় আসামিদের পরনে থাকা শার্ট, গেঞ্জি ও প্যান্টও উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা দলের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮ জন
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮ জন
২৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১১


হানন্দা নদীতে ডুবে ২ তরুণের মৃত্যু
হানন্দা নদীতে ডুবে ২ তরুণের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:৪০


হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫১:৩৬