• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৯:২০ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে বাসে অগ্নিসংযোগ, ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৭:৩৪

পিরোজপুরে বাসে অগ্নিসংযোগ, ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার
পিরোজপুরে বাসে আগুন। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন।

১৮ নভেম্বর বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন সিয়াম। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

আরও পড়ুন

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মহাখালী সাততলা বস্তিতে আগুন
মহাখালী সাততলা বস্তিতে আগুন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৩:১৩

আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৫:১২