• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ রাত ১১:১১:৫৮ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে ফুটবল তুলতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:৪৫:৫৬

সোনারগাঁয়ে ফুটবল তুলতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: খেলার সময় পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১০ এপ্রিল শুক্রবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানা পুলিশ পরিদর্শক মো. মহিববুল্লাহ।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

নিহতদের বাবা জিয়াউর রহমান বলেন, তার দুই ছেলে স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তারা বাড়িতে এসে পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলছিল। এ সময় বল পুকুরে পড়ে গেলে এক ছেলে তা তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে অন্য ভাই তাকে বাঁচাতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ তাদের আর দেখা যাচ্ছিল না। পরে এক নারীর চিৎকার শুনে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে একে একে দুই শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আবারও বিরোধী দলের ওয়াকআউট
আবারও বিরোধী দলের ওয়াকআউট
১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:৫৩


Follow Us