• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৩৪:৫৬ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ময়লার ড্রেনে পড়ে কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০২:৫১

কালিয়াকৈরে ময়লার ড্রেনে পড়ে কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের একটি অরক্ষিত ময়লার ড্রেনে পড়ে প্রায় ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ফুটপাতের পাশে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় কিশোরটি ফুটপাত দিয়ে হাঁটার সময় মহাসড়কের পাশে থাকা একটি খোলা ও অরক্ষিত ড্রেনে অসাবধানতাবশত পড়ে যায় এবং নিখোঁজ হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে।

Ad

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির আহমেদ বলেন, ‘একজন কিশোর ময়লার ড্রেনে পড়ে মারা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৯:৪২







Follow Us