• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৩৪:০২ (17-May-2026)
  • - ৩৩° সে:

ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭ মে ২০২৬ দুপুর ১২:০১:৩৩

ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ফেনী সদর উপজেলায় জান্নাতুল মাওয়া তিন্নি (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ মে শনিবার দুপুরে পাঁচগাছিয়া ইউনিয়নের লবী ভূঁইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

Ad
Ad

চ্যানেল২৪-এর অনলাইনে প্রকাশিত খবর থেকে জানা যায়, নিহত জান্নাতুল মাওয়া তিন্নি ওই এলাকার প্রবাসী ইসরাফিল হোসেন হৃদয়ের স্ত্রী। তিনি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী পাটোয়ারী পুকুরপাড় এলাকার ফরায়েজী বাড়ির আবদুল ছাত্তারের মেয়ে।

Ad

নিহতের বাবা আব্দুল ছাত্তার অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরে তার মেয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ নিয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তিনি মেয়েকে রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ মে ২০২৬ দুপুর ১২:০১:৩৩




Follow Us