• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৫:২২ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জ পৌরসভার লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

২০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:০২

মানিকগঞ্জ পৌরসভার লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার
লেক থেকে জিহাদের মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার লেক থেকে জিহাদ হোসেন (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

২০ নভেম্বর শুক্রবার বেলা আড়াইটার দিকে লেকের পানিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি।

জিহাদ হোসেন আমজাদ হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।

আরও পড়ুন

কিশোরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে পৌরসভার লেকের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা লেক থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে পরিচয় শনাক্ত করে জানা যায়, মরদেহটি নিখোঁজ জিহাদের।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ