• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:০৭:১৩ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৬:৫৪

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

১৯ সেপ্টেম্বর শনিবার উপজেলার রাজাপাহাড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। মাদকবিরোধী অভিযানে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, যা বললেন রাশমিকা
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, যা বললেন রাশমিকা
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৭



পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৮:০০

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১৯:০১




এশিয়ান গেমস: শেফালির কাছেই হেরে গেছে বাংলাদেশ
এশিয়ান গেমস: শেফালির কাছেই হেরে গেছে বাংলাদেশ
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬:৩৬

টিভিতে আজকের খেলা (২০ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২০ সেপ্টেম্বর)
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:৪৫