• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:০৪:৫১ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ

২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১৯:০১

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নিতেই হত্যা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রোববার দুপুর ২টা ১০ মিনিটে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, দ্রুততম সময়ে অপ্রতিম হত্যার ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, তা উদঘাটন করা সম্ভব হয়েছে। আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।

তিনি জানান, অপ্রতিম হত্যার ঘটনায় প্রথমে সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪

পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়ামসহ মোট ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের সবাই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, ১৯ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে আটক ৪ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন। পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

জনগণের কষ্টগুলো লাঘব করতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

নিহত অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩






মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪