নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৩টায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেশে অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল।
তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২নং কাশিমপুর ইউনিয়নের সভাপতি।
ওসি জাকারিয়া মন্ডল বলেন, গ্রেফতার রুহুল আমিন এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুহুল আমিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। তাকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, উপজেলায় কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই জন্য থানা পুলিশ সজাগ আছে।
এদিকে রুহুল আমিনকে গ্রেফতার করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই সাথে তারা অবিলম্বে রুহুল আমিনের মুক্তির দাবি জানান।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available