দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চণ্ডীপুর গ্রামে ছবি রানী ও তার মেয়ে পল্লবী রানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩ জুলাই সোমবারা সন্ধ্যায় নিজ বাড়ির একটি কক্ষে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ নামানো হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওদুদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available