• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:২৮:০৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

র‍্যাবের অভিযানে রাজধানী থেকে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

১৪ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৭:২৬

র‍্যাবের অভিযানে রাজধানী থেকে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে যৌথ অভিযানে নবীনগর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ এবং মাদক মামলার আসামি শফিক ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-১০।

১৩ জুলাই সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী এ তথ্য জানান।

গ্রেফতার হওয়া শফিক ডাকাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে।

র‍্যাব জানায়, গত ১১ মে নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিক ডাকাতকে গ্রেফতারের চেষ্টা করা হলে তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় চারজন র‍্যাব সদস্য আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর শফিক ডাকাতকে গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে র‍্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শনিবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার বাউন্ডারিঘাট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের দাবি, শফিক ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদক কারবারি, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নবীনগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রকাশ্যে একজনকে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব জানায়, শফিক ডাকাতের সহযোগীদের গ্রেফতার এবং এলাকায় সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮