• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:১৪:০৯ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ঢাকা থেকে দুই ছাত্রী উদ্ধার

২৬ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৪৬

বকশীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ঢাকা থেকে দুই ছাত্রী উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর একই গ্রাম থেকে নিখোঁজ হওয়া আফসানা (১৩) ও আশা মনি (১১) নামে দুই ছাত্রীকে ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

২৫ জুন বৃহস্পতিবার রাতে ঢাকার শাহ আলী থানা পুলিশের বিশেষ সহায়তায় মিরপুরের সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, এক বান্ধবীর প্ররোচনায় পড়ে ঢাকার উদ্দেশ্যে চাকরির খোঁজে রওনা হয়েছিল তারা। কিন্তু চাকরি না পাওয়ায় মিরপুর এলাকায় ঘোরাঘুরি করতে থাকলে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করেলে তারা প্রতারণার শিকার বলে জানায় পরে এলাকাবাসী তাদের মিরপুর সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্রের হেফাজতে রাখেন। পরবর্তীতে ঢাকার শাহ আলী থানা পুলিশের বিশেষ সহায়তায় মিরপুরের সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র থেকে তাদের উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ওই দুই ছাত্রীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​উদ্ধার আফসানা আক্তার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী। দুজনের বাড়িই বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে ওই দুই ছাত্রী বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছিল পরিবারের এবং সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

থানায় অভিযোগ দায়েরের পর পুলিশের সহায়তায় ওই ছাত্রীকে ফিরে পায় পরিবার। নিখোঁজ থাকার পর অবশেষে সন্তানদের ফিরে পেয়ে ভুক্তভোগী পরিবারের স্বস্তি ফিরে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ওই দুই ছাত্রী নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ দিলে পুলিশের সহায়তায় ঢাকা মিরপুরের একটি আশ্রয় কেন্দ্র থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us