• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৫৮:৫৮ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুর শহরেজুড়ে এআই প্রযুক্তির সিসিটিভি নজরদারি

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৩:০৪

শরীয়তপুর শহরেজুড়ে এআই প্রযুক্তির সিসিটিভি নজরদারি

শরীয়তপুর প্রতিনিধি: নাগরিক নিরাপত্তা জোরদারে শরীয়তপুর শহরের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে এআই প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন। আধুনিক এই নজরদারি ব্যবস্থার কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে।

প্রশাসন জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন বাজার ও বাণিজ্যিক এলাকায় দ্রব্যমূল্য পর্যবেক্ষণ, অপরাধমূলক কর্মকাণ্ড দমন, মাদকদ্রব্য বিক্রি ও ব্যবহার প্রতিরোধ, চুরি-ডাকাতি ও ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Ad
Ad

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাস টার্মিনাল, আদালত ও প্রশাসনিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে প্রায় ১২০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি কীর্তিনাশা নদী সংলগ্ন নৌপথেও নজরদারি চালু করা হয়েছে।

Ad

এআই প্রযুক্তিসংযুক্ত ক্যামেরাগুলো দুর্ঘটনা, যানজট, অগ্নিকাণ্ড, সন্দেহজনক চলাচল ও অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকক্ষে সংকেত পাঠাবে। জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশও এই প্রযুক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে শহরের অপরাধপ্রবণতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে তারা আশাবাদী। পর্যায়ক্রমে পুরো পৌর এলাকা এবং জেলার অন্যান্য পৌরসভাতেও এই ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মান্দায় অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা
মান্দায় অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৫২




বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৬:২০



জুলাই হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০১:০৯


Follow Us