• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৯:৫৬ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৩

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম।

১৬ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতের সাথে সব ধরনের বাণিজ্যিক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বন্ধের মধ্যেও বৈধ পাসপোর্টধারী যাত্রীরা নিয়ম মেনে ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন বলেন, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে মহদীপুর বন্দর থেকে কোনো পণ্যবাহী গাড়ি সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না এবং সোনামসজিদ বন্দর দিয়ে কোনো রপ্তানি পণ্যবাহী গাড়ি ভারতে প্রবেশ করবে না।

এদিকে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দর চত্বরে আগে থেকে অবস্থানরত ভারতীয় ট্রাকের পণ্য খালাস, লোড-আনলোড ও গুদামজাতকরণের কাজ সীমিত পরিসরে চালু থাকবে। তবে সাময়িকভাবে বাণিজ্য বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাতায়াত স্বাভাবিক থাকবে।

এদিকে টানা আট দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে সোনামসজিদ স্থলবন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রিমান্ড শেষে কারাগারে সাবেক ২ সেনা কর্মকর্তা
রিমান্ড শেষে কারাগারে সাবেক ২ সেনা কর্মকর্তা
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৫২


অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার
অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৩৯

ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ পৌঁছেছে
ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ পৌঁছেছে
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:১৮






ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:৩৩