• ঢাকা
  • |
  • রবিবার ৮ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৯:৫৫ (23-Aug-2026)
  • - ৩৩° সে:

জামালপুর সীমান্তে ভারতীয় মদ-ইয়াবা উদ্ধার, আটক ১

২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০৭:২৪

জামালপুর সীমান্তে ভারতীয় মদ-ইয়াবা উদ্ধার, আটক ১

জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯০ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

২২ আগস্ট শনিবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির সূত্রে জানা যায়, ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ১০৬৬ সীমান্তের কাছে বারবান্ধা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিক বিহীন ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী কাউনিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন, সিমকার্ডসহ আলম মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক আলম মিয়া রৌমারী উপজেলার ছোট ধনতলা গ্রামের মাইদুল ইসলামের ছেলে।

বিজিবি আরও জানায়, ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে ২৩ আগস্ট রোববার আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, বিশেষ করে যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০১:০৭







বাগেরহাটে প্রতিবেশীর হামলায় বৃদ্ধ নিহত
বাগেরহাটে প্রতিবেশীর হামলায় বৃদ্ধ নিহত
২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১১:০৮