টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি ফার্মেসিকে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
২৩ জুন মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ওষুধ প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কয়েকটি ফার্মেসিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ ও বিপণন, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের ঘটনায় ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ এ পাঁচটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি ফার্মেসিকে পৃথকভাবে আর্থিক জরিমানা করা হয়।
টাঙ্গাইল জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন, ‘জনস্বার্থে ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এবং অবৈধ ওষুধ বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available