• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২৭:২১ (02-Mar-2026)
  • - ৩৩° সে:

কচুয়া নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

২ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩০:৫৪

কচুয়া নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা দক্ষিণপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর মোছা. নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পাথৈর ইউনিয়নের বেরকোটা দক্ষিণপাড়া সোনার চান প্রধানিয়া বাড়ির মোহাম্মদ নবীর হোসেনের মেয়ে মুন কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির শিক্ষার্থী।

Ad
Ad

নাদিয়া আক্তার রোববার তার বান্ধবী সাদিয়াসহ প্রাইভেট পড়ে বাড়িতে এসে বান্ধবীকে এগিয়ে দিতে গিয়ে আর ঘরে ফিরে নাই। সে তখন থেকেই নিখোঁজ ছিল শিশু নাদিয়া। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

Ad

শিশু নাদিয়া নিখোঁজ হওয়ার বিষয়ে তার পরিবারের সদস্যরা কচুয়া থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করলে সাচার ফাঁড়ি ইনচার্জ এসআই শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তীতে সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার পায়ের জুতা ভাসতে দেখে স্থানীয়রা সকলে মিলে একসাথে খুঁজে শিশু নাদিয়ার মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে নাদিয়া পরিবার জানায় নাদিয়ার মৃত্যু নিয়ে আমাদের কোনো ধরনের অভিযোগ নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকা থেকে তিনদিনে ১০২ ফ্লাইট বাতিল
ঢাকা থেকে তিনদিনে ১০২ ফ্লাইট বাতিল
২ মার্চ ২০২৬ বিকাল ০৫:১৩:২৯








বৃষ্টির দেখা পেল ঢাকাবাসী
বৃষ্টির দেখা পেল ঢাকাবাসী
২ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৩:২৭


Follow Us