• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৪০:২৩ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩০:৪৯

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধ এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর, ২০২৬) 'জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণসহ শহরের বিভিন্ন গুরুত্বর্পূণ স্থানে সচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য এবং জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাহান্দার আলী জাহান এমপি।​

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ডেঙ্গু দূরীকরণে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজেদের বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুমুক্ত ও সুস্থ মাদারীপুর গড়ে তুলতে পারব।"​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মো. ফজলে এলাহী। তিনি ডেঙ্গু মোকাবেলায় সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার গুরুত্ব আরোপ করেন।​

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার-এর সভাপতিত্বে এ পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়।​কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। মূল আলোচনা ও উদ্বোধনের পর অতিথিবৃন্দ স্বহস্তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:২৪



এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১২:৩০