• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:১৫:০৯ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু উদ্ধার

২৬ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৯:৫২

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও একটি নৌকা জব্দ করা হয়েছে।  

২৬ জুলাই রোববার ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের সময় গরু গুলো উদ্ধার করেন।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রোববার ভোরে সীমান্তবর্তী মাঝের আলগা নামক স্থানে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু ও একটি নৌকা উদ্ধার করেন। 
এঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us