• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫০:৫৭ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে নদী থেকে ভেসে আসা অজ্ঞাত মরদেহ উদ্ধার

২১ জুলাই ২০২৬ দুপুর ০১:৩২:৪১

দেওয়ানগঞ্জে নদী থেকে ভেসে আসা অজ্ঞাত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদী থেকে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২১ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার সানন্দবাড়ি এলাকার মুকিরচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এলাকার মুকিরচরে মঙ্গলবার সকালে এমন দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকায়।

স্থানীয়রা জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের মরদেহটি ভাসতে ভাসতে মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছলে তারা দ্রুত প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছায় সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র ও বাহাদুরাবাদ ঘাট নৌ থানা পুলিশের দল। যৌথ তৎপরতায় নদী থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত যুবকের মরদেহটি।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জিঞ্জিরাম নদী থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
২১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:২৬





নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
২১ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৭:৫৩





Follow Us