• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৩০:০৩ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৪ আগস্ট ২০২৬ সকাল ১১:৪৭:৫৭

নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৩ আগস্ট রোববার বিকেলে উপজেলার শিরিরচালা মধ্যপাড়া একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুলেখা ওই গ্রামের মোজাফফর আলীর স্ত্রী।

নিহতের ছেলে জাকির হোসেন জানান, ‘বৃহস্পতিবার বিকেল থেকে আমার মা নিখোঁজ ছিলেন। তিনি গত পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।’

স্থানীয়রা জানান, রোববার ওই জঙ্গলে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সখিপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো বিষয়, তা খতিয়ে দেখছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২
আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২
২৪ আগস্ট ২০২৬ সকাল ১১:২৪:৩১