• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩২:০১ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ

২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:২৫

শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা প্রসাধনীর বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা।

২ অক্টোবর শুক্রবার শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব প্রসাধনী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিনব কৌশলে ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ৩৯ বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বলে জানানো হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:০৮



আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৫



শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ
শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:২৫