• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:০১:২৪ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:৩২

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। অগ্নিকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে এটি দুর্বৃত্তদের দেওয়া আগুন হতে পারে বলে ধারণা তৈরি হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাসটিতে কোনো যাত্রী বা অন্য কেউ না থাকায় এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসের ভেতরে কোনো মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্বশুরবাড়িতে চুরির মামলায় ঘরজামাই কারাগারে
শ্বশুরবাড়িতে চুরির মামলায় ঘরজামাই কারাগারে
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:৫৪

বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের
বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:০৪




আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:০৩

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:৩২



স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:২৯