• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:০৯:৩৬ (25-May-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

২৫ মে ২০২৬ দুপুর ০২:০৭:১৫

আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে মোছা. তাবাসসুম খান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২৪ মে রোববার দুপুরে আখাউড়া পৌরসভার খালাজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ওই গ্রামের বাসিন্দা মো. আলী আশরাফ খানের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স কম হওয়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
২৫ মে ২০২৬ দুপুর ০১:২০:৩৫



কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
২৫ মে ২০২৬ সকাল ১১:৫৯:৩৪



Follow Us