• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৩:০৪ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও গাছ কাটার অভিযোগ

৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪১:০৫

জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও গাছ কাটার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, গাছের ডাল কেটে বিক্রি, সরকারি বরাদ্দের টাকা যথাযথভাবে ব্যয় না করা এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সম্পত্তি দাতা পরিবারের সদস্য ও এলাকাবাসীর পক্ষে মো. রফিকুল ইসলাম চৌধুরী (আলম) ২ সেপ্টেম্বর বুধবার জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সামসাদ বেগম বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন অনিয়ম করে আসছেন। অভিযোগকারীর দাবি, প্রধান শিক্ষক কোনো সিদ্ধান্ত ছাড়াই বিদ্যালয় প্রাঙ্গণে থাকা রেইনট্রি গাছের ডাল কেটে বিক্রি করা হয়েছে।

এছাড়া এপ্রিল-মে ২০২৬ সময়ে বিদ্যালয়ের খেলাধুলার জন্য সরকারি বরাদ্দকৃত টাকা ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের খেলাধুলার পুরস্কার বিতরণে ব্যয় করা হয়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ে কোনো ঝাড়ুদার না থাকা সত্তে¡ও জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত ঝাড়ুদার বাবদ টাকা করে উত্তোলন করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের আসবাবপত্রের কোনো তালিকা নেই এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে আগমন ও প্রস্থানে উপস্থিত থাকেন না বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, এসব অনিয়ম দীর্ঘদিন ধরে চলায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের পড়াশোনার মান ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সামসাদ বেগম বলেন, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি পক্ষ অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে এসব অভিযোগ করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শেরপুর সীমান্তে ইজিবাইকসহ ভারতীয় কসমেটিকস জব্দ
শেরপুর সীমান্তে ইজিবাইকসহ ভারতীয় কসমেটিকস জব্দ
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৩


জন্মনিবন্ধন থেকে এনআইডি, সব পরিচয়পত্রের ‘এক-আইডি’
জন্মনিবন্ধন থেকে এনআইডি, সব পরিচয়পত্রের ‘এক-আইডি’
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৩০


জামিন পেলেন না অভিনেতা রিয়াজ, আবেদন ফেরত
জামিন পেলেন না অভিনেতা রিয়াজ, আবেদন ফেরত
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১


আসিফ মাহমুদসহ ৪ জনের নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক
আসিফ মাহমুদসহ ৪ জনের নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:২৯