• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫২:৫৭ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ১০০ আসামি গ্রেফতার

৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০২:০৫

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ১০০ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাতটি থানায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, মাদক কারবারি, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ সেপ্টেম্বর সোমবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সদর মডেল থানার অভিযানে মাদকসেবী ও মাদক কারবারিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ফতুল্লা থানায় মাদকসেবী ও মাদক কারবারি ১৭ জন, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দুইজনসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা ও ছয় পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার অভিযানে মাদকসেবী ও মাদককারবারি ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০৬ বোতল ফায়ার ডিল উদ্ধার করা হয়েছে। বন্দর থানায় বৈষম্যবিরোধী মামলায় তিনজন, ছিনতাইয়ের অভিযোগে একজন, মাদকসেবী তিনজন, মাদক কারবারি চারজন, জিআর পরোয়ানায় একজন, সিআর পরোয়ানায় তিনজন এবং পূর্বের মামলায় সাতজনসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া দুটি মাদক মামলা করা হয়েছে এবং ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে মাদকসেবী ও মাদককারবারি ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁও থানায় মাদকসেবী, মাদক কারবারি, নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে আড়াইহাজার থানার অভিযানে মাদকসংক্রান্ত মামলায় তিনজন, সিআর সাজাপ্রাপ্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলায় একজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলার সাতটি থানায় পরিচালিত এসব বিশেষ অভিযানে সর্বমোট ১০০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:৫৪



ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:০০

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৭:৪০

ভেনিসে বাঁধনের ওপর হামলা, যা বললেন পরীমনি
ভেনিসে বাঁধনের ওপর হামলা, যা বললেন পরীমনি
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২৪