• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৪৭:০৯ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার

৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:১৪:১৪

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনার প্রধান আসামি মো. হাবিবকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

৮ জুলাই বুধবার বিকেলে সিলেট মহানগরের কোতোয়ালী থানাধীন রিকাবি বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাবিব সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও এলাকার করম আলীর ছেলে। তিনি মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভিকটিম ও আসামি হাবিব একই এলাকার বাসিন্দা। হাবিব ভিকটিমের স্বামীর খালাতো ভাই হওয়ায় প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। গত ১৮ জুন রাতে ভিকটিমের স্বামী ও শ্বশুর কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে রাত আনুমানিক ২টার দিকে হাবিব ও তার সহযোগীরা ভিকটিমের ঘরে ঢোকে। ভিকটিম দরজা খোলামাত্রই হাবিব তার মুখ চেপে ধরে ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। অন্য সহযোগীরা তখন বাইরে পাহারা দিচ্ছিল।

পরে রাত ৩টার দিকে ভিকটিমের শাশুড়ি শব্দ পেয়ে ঘর থেকে বের হলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সিপিএসসি (সিলেট)-এর একটি আভিযানিক দল সিলেটের রিকাবি বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামি হাবিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us